ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি ৫০ লাখ টাকার মালামাল লুট

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   ৪৮২ বার পঠিত
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি ৫০ লাখ টাকার মালামাল লুট

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির মালিক নুরুল শাহ জানান, আমাদের বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিছুদিন পূর্বে আমার ভাই পরিবার নিয়ে লন্ডন থেকে বাড়িতে এসেছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির কলাপসিবেল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবার হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষাধিক টাকা, ৩৫ ভড়ি স্বর্ণালংকার, ১টি লাইসেন্সধারী বন্দুক, ১২টি দামী মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক মালামাল লুট করে নিয়ে গেছে।

এসময় ডাকাতদলের হামলায় নুরুল শাহ (৩৮), ও তার মাতা সামছুন্নাহার (৭০), লন্ডন প্রবাসী রহমান শাহ (৫০) ও নাঈম শাহ (১১) কে রড দিয়ে বেধরক মারপিট করে আহত করে। এসময় লন্ডন প্রবাসীর বোন মোবাইল ফোনে প্রতিবেশি জানিয়ে দিলে সাথে সাথে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা প্রচার করতে থাকে এরই মধ্যে ডাকাতদল পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অসিফার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন গ্রেফতার ও রুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa