ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নবীগঞ্জে মাদক সম্রাট ছালিক মিয়া গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৫৯ বার পঠিত
নবীগঞ্জে মাদক সম্রাট ছালিক মিয়া গ্রেফতার

নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক সম্রাট ছালিক মিয়া(৫৫)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩১ জানুয়ারি  রাত প্রায় ১ টার সময় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নিদের্শে থানার তদন্ত অফিসার উত্তম কুমার ও অফিসার অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ প্রায় ১ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে  নবীগঞ্জ শহরের  নতুন বাজার মোড়ে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান  সুগন্ধা স্ন্যাকসে বিদেশী ১৪২ বোতল ভারতীয় ও বিদেশী মদ উদ্ধার করে থানা পুলিশ।
মাদক সম্রাট  ছালিক মিয়া নবীগঞ্জ উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহ’র পুত্র। উল্লেখ্য ছালিক মিয়া ২০১৬ সালের ১৮ মার্চ বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার হয়েছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসাধু কিছু  জনপ্রতিনিধি ও সরকার দলীয় প্রভাবশালী ব্যাক্তিদের মাসিক চাঁদা দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন ছালিক মিয়া। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে এই মাদক ব্যবসা।
তবে তার বেশির ভাগ ক্রেতারা হচ্ছেন নবীগঞ্জে বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদে থাকা ধনাট্য ব্যক্তি ব্যবসায়ী,জনপ্রতিনিধিরা। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে কোর্টে প্রেরন করা হয়।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa