ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি বাতিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৩৯২ বার পঠিত
দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি বাতিল

যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হওয়া আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে সরকার।

চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) বুধবার পত্রিকাটির মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে আদেশ জারি করে। আজ বৃহস্পতিবার ডিএফপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকায় গত ১২ ডিসেম্বর ‘শহীদ আব্দুল কাদের মোল্লার ষষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র প্রকাশনা অধিদফতর ২২ জানুয়ারি পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে। ১২ ডিসেম্বর সংবাদ প্রকাশের পরই ডিক্লারেশন কেন বাতিল করা হবে না- সেই বিষয়ে কারণ দর্শানোর জন্য দৈনিক সংগ্রামকে নোটিশ দেয়া হয়।

সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা প্রচার সংখ্যা অনুযায়ী বিভিন্ন রেটে সরকারি বিজ্ঞাপনসহ কিছু সুবিধা পেয়ে থাকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa