ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড,শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৪৬৮ বার পঠিত
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড,শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছেন সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে।

তবে মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে।আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সন্দ্বীপ, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

 

এটি সংলগ্ন অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে,’ আবহাওয়া অফিস জানায়, রাতে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়াও ৫ থেকে ৭-৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।এদিকে ১ নভেম্বর থেকে ২ ফেব্রুয়ারির পর্যন্ত সারাদেশে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৩৮৪ জন।। এই সময়ে ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa