ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তিন দফায় পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২০ জানুয়ারি ২০২০   ৩৪৪ বার পঠিত
তিন দফায় পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়েছে বিসিবি

পাকিস্তান সফর সামনে রেখে রোববার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন মাহমুদউল্লাহদের অনুশীলন দেখতে আসেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন কর্মকর্তা। এ সময় তাদের সঙ্গে কথা বলেন তারা।

পরিবারের আপত্তির কারণে এ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মূলত নিরাপত্তা অজুহাতে সেখানে যেতে চান না তিনি। তবে সন্ত্রাসকবলিত দেশটিতে বাকি টাইগারদের মনে যাতে কোনো ভয় কাজ না করে; সে জন্য তাদের সাহস দিয়েছেন নাজমুল হাসান।
তিনি বলেন, আমি তাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলাপ করিনি। তবে এ নিয়ে কথা উঠেছিল। আমি বলেছি– চিন্তার কিছু নেই, খেলা নিয়ে ভাব। মাথায় এ নিয়ে চিন্তা থাকলে স্বাভাবিক পারফরম্যান্স করতে পারবে না। মানসিক শান্তি না থাকলে ক্রিকেট খেলা অনেক কঠিন। টি-টোয়েন্টি এমনিতেই দুশ্চিন্তার খেলা। সেকেন্ডে ম্যাচ ঘুরে যায়। ওদের বলেছি– চিন্তার কিছু নেই। মাথা ঠাণ্ডা রেখে খেলবে। ইনশআল্লাহ কিছু হবে না। আমি যাব, একসঙ্গে থাকব ও খাব। কোনো অসুবিধা নেই।

তিন দফায় পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়েছে বিসিবি। প্রথম দফার সফরের উদ্দেশে বুধবার রাতে ঢাকা ছাড়বেন মাহমুদউল্লাহ বাহিনী। নাজমুল হাসান জানান, পুরো সফরেই দলের সঙ্গে থাকবেন তিনি।
পাপন বলেন, জরুরি প্রয়োজনে সোমবার রাতে আমাকে বাইরে যেতে হচ্ছে। ফিরে আসব ২২ জানুয়ারি। তাই তাদের সঙ্গে যেতে পারছি না। তারা আবার ভাবতে পারে, আমি যাবই না। এ জন্য ওদের বললাম– ২৩ জানুয়ারি পাকিস্তানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।

আগাম আমাদের নিরাপত্তা দল যাচ্ছে সেখানে। এনএসআই-ডিজিএফআই থেকে লোক যাওয়ার কথা। নিরাপত্তার কোনো ত্রুটি থাকবে না। চিন্তা করার কিছু নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa