ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ডাক্তারদের বারণ করার পরও হাসপাতাল ছাড়তে চান ওবায়দুল কাদের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৩৪২ বার পঠিত
ডাক্তারদের বারণ করার পরও হাসপাতাল ছাড়তে চান ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীরের অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাসপাতাল ছাড়তে উদগ্রীব হয়ে আছেন ওবায়দুল কাদের। কিন্তু চিকিৎসকরা তাঁকে হাসপাতালে বিশ্রামে থাকতে বলেছেন।

আজ রবিবার সকালে বিএসএমএমইউতে কর্মরত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

 

 

 

 

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এ বিষয়ে আজ সকালে বলেছেন, ‘ওবায়দুল কাদের ভালো এবং সুস্থ আছেন। তিনি হাসপাতাল থেকে রিলিজ নিতে উদগ্রীব হয়ে আছেন। কিন্তু আমরা তাঁকে আরো বিশ্রামে থাকতে বলেছি। তাঁর স্বভাব অনুযায়ী হাসপাতাল থেকে গেলে তিনি বিশ্রামে থাকতে পারেন না। দলীয় ও অন্যান্য কাজে ছুটোছুটি করেন খুব বেশি। তাই আমরা তাঁকে আমাদের তরফ থেকে এখনই ছাড়পত্র দিতে চাইনা, বরং এখানেই আরো কিছুটা সময় বিশ্রামে রাখতে চাই।’

 

 

 

 

গতকাল ওবায়দুল কাদেরকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ একটা সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে। এর আগে চিকিৎসকরা তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন।

এর আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa