ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জুমার খুতবা পড়ার সময় ইমামের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৫৭৩ বার পঠিত
জুমার খুতবা পড়ার সময় ইমামের মৃত্যু

 

মসজিদে জুমার খুতবা পড়ার সময় কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন আবুল আজম ত্বহা নামের একজন ইমাম। ঘটনাটি ঘটেছে মিসরের আল-ওয়ারাক জেলার মসজিদে হাবিবে।
আলজাজিরা আরবির খবরে জানা গেছে, খতিব ত্বহা কালেমা পড়তে পড়তে মিম্বর থেকেই নিচে পড়ে যান। তিনি এ মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

৬৪ বছর বয়সী এ আলেম প্রায় ৪০ বছর ধরে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দায়ী হিসেবে কাজ করে গেছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি।
তার মৃত্যুর সময়ের সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এটিকে সৌভাগ্যের মৃত্যু বলে আখ্যায়িত করেন নেটিজেনরা।

 

মুসল্লিরা জানান, খুতবা শুরু করে তিনি হামদ ও ছানার পরই কালিমা পড়া শুরু করেন। তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান তিনি।
এই ইমামের পরিবারের তথ্যমতে, ওই দিন পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ ছিলেন। প্রতিদিনের অভ্যাস মতো খুব ভোরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ আদায় করেন তিনি। ফজর আদায় করার পর তিন পারা কোরআন তিলাওয়াত করে পরিবারের সবার সঙ্গে সকালের খাবার খান।

 

জুমার প্রস্তুতির জন্য গোসল করে বাসা থেকে মসজিদে আসেন। শুক্রবার বাদ আসর অসংখ্য লোকের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa