ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জুতার তলা থেকে বেরিয়ে আসলো ৮০ হাজার ডলার!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩২৬ বার পঠিত
জুতার তলা থেকে বেরিয়ে আসলো ৮০ হাজার ডলার!

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২’শটি নোটে ৮০ হাজার মার্কিন ডলারসহ মঈন উদ্দীন (২৭) ও রাসেল (২৫) নামে দুই যুবককে আটক করেছে নাটোর ডিবি পুলিশ। ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই যুবকের জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ডলারগুলো উদ্ধার করা হয়।

পরে রাতে নাটোর পুলিশ অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, দুই যুবকের কাছে বিপুল পরিমাণ ইউএস ডলার রয়েছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসানের নেতৃত্বে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রামীণ ট্রাভেলেস নামে একটি ঢাকা কোচে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহ হলে রাসেল ও মঈন নামের ওই দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি করা হয়।

তাদের শরীরে না পাওয়া গেলেও দুজনের চারটি স্যান্ডেলের জুতায় বিশেষ কায়দায় ২০০টি করে রাখা ১০০ ডলার সমমূল্যের মোট ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। এসময় ডলারগুলো জব্দ করাসহ দুই যুবককে আটক করা হয়।

আটক রাসেল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলমপুর গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে এবং মঈন উদ্দীন একই এলাকার তোতা মিয়ার ছেলে।

পুলিশ সুপার আরো বলেন, আটককৃতরা চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত দিয়ে গোপন পথে ভারত থেকে ডলারগুলো বাংলাদেশে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa