ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৪৪৫ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অ্যাথলেটিক প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে শহীদ সালাম বরকত ৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৪২ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রী হলের মধ্যে প্রীতিলতা হল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ফজিলাতুন্নেসা হল ৩০ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

 

 

 

ছাত্রদের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হলের এম. মাহফুজুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গোলাম রাব্বী ২০ পয়েন্ট পেয়ে যৌথ চ্যাম্পিয়ন এবং শহীদ সালাম বরকত হলের কাজী বিজয় ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে ফজিলাতুন্নেসা হলের শারমিন আক্তার সুপ্তা ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলের লাবনী সিনহা ১৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। দ্রুততম পুরুষ হয়েছেন গোলাম রাব্বী এবং দ্রুততম নারী হয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

এর আগে সকালে প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভগের সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালকসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রিতিযোগিতা উপভোগ করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa