ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৯২ বার পঠিত
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে গভীর রাতে দুঃসাহসিক অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য অন্তত ১২ কোটি ৫০ লাখ টাকা। অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

​সোমবার (১০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’ পরিচালনা করে কোস্ট গার্ডের জাহাজ ‘কুতুবদিয়া’ ও আউটপোস্ট পতেঙ্গার যৌথ টিম।

অভিযান চলাকালে সমুদ্র সীমানায় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের দল ধাওয়া দিয়ে সেটিকে নদীপথেই ঘিরে ফেলে ও জব্দ করে।

​পরবর্তীতে ট্রলারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে আটক করা হয়।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক চক্রটি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে নদীপথে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

দীর্ঘদিনের সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারির ফল হিসেবেই এই বড় চালানটি ধরা সম্ভব হয়েছে।

​আটককৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত ট্রলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে সমুদ্রে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa