ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঘোড়াঘাটে চালককে ছুরিকাঘাত করে মাইক্রোবাস ছিনতাই, ছিনতাইকারী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৩ মার্চ ২০২১   ১৯০ বার পঠিত
ঘোড়াঘাটে চালককে ছুরিকাঘাত করে মাইক্রোবাস ছিনতাই, ছিনতাইকারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে ছুরিকাঘাত করে মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পীরগঞ্জে গাড়ীটিসহ ছিনতাইকারী দলের সদস্য কাওছারকে আটক করেছে পুলিশ। আটককৃত কাওছার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত চালক লুৎফর রহমান বলেন,চারজন ব্যক্তি যাত্রী সেজে ঢাকা জেলার কালিয়াকৈর থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে আসে। ওই গাড়ীটি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আব্দুল্ল্যা পাড়া নামক স্থানে ভোর রাতে পৌঁছিলে চালককে পেছন থেকে এলোপাথারী ছুরিকাঘাত করে রাস্তার পার্শ্বে ফেলে গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। লুৎফর রহমান (৩৫) ঢাকা জেলার কালিয়াকৈর সাহেব মিয়ার ছেলে।

ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান,স্থানীয় লোকজনের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয় এবং পুলিশকে বিষয়টি অবগত করি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, (ওনটেষ্ট) মাইক্রোবাসটি উদ্ধারসহ ছিনতাইকারী দলের সদস্য কাওছার রহমানকে আটক করা হয়েছে। কাওছারের সাথে থাকা আরও ৩ জন ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত গাড়ী চালক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং প্রাইভেটকারটি রংপুরের পীরগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa