ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাগজপত্রবিহীন ১৪ মোটরসাইকেলসহ যুবলীগ নেতা গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ৩৩৮ বার পঠিত
কাগজপত্রবিহীন ১৪ মোটরসাইকেলসহ যুবলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

 

কলারোয়া থানা পুলিশের ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, তার বিরুদ্ধে দুইটি সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

তিনি বলেন, অভিযানকালে শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।

 

 

 

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa