ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

করোনাভাইরাসে চীনে মৃতের বেড়ে ১৭৭০; নতুন সংক্রমিত ২০৪৮

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০   ৩৭৬ বার পঠিত
করোনাভাইরাসে চীনে মৃতের বেড়ে ১৭৭০; নতুন সংক্রমিত ২০৪৮

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ জনে দাঁড়িয়েছে। রবিবার মারা গেছেন ১০৫ জন। এর মধ্যে অন্তত একশ’ জন হুবেই প্রদেশের বাসিন্দা। নতুন করে আক্রান্ত হওয়া দুই হাজার ৪৮ জনের মধ্যে ১ হাজার ৯৩৩ জনই হুবেই প্রদেশের। চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ৫৪৮ জনে।জানা গেছে, ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে হুবেই কর্তৃপক্ষ। প্রদেশটির রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল।
চীনে ইতোমধ্যেই করোনাভাইরাসের উপসর্গ গোপন করাকে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে একটি আদালত। একইসঙ্গে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa