ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘ইউনিভার্স বস’ এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৬৬ বার পঠিত
‘ইউনিভার্স বস’ এখন ঢাকায়

সব নাটকের সমাপ্তি টেনে বিপিএল মাতাতে চলে এসেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা ক্রিস গেইল।

সোমবার সকাল দশটার দিকে ঢাকায় পা রাখেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল। বঙ্গবন্ধু বিপিএলে তিনি খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে।

চট্টগ্রামের পরের ম্যাচেই মাঠে দেখা যাবে ক্যারিবীয় তারকাকে। মিরপুরে মঙ্গলবার রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম।

এরই মধ্যে চট্টগ্রাম বিপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। লিগ পর্বের বাকি দুই ম্যাচে সেরা দুইয়ে থেকে ফাইনালে খেলার চেষ্টা করবে তারা। বাকি সব ম্যাচেই গেইলকে পাচ্ছে চট্টগ্রাম।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে ছিল গেইলের নাম। ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে তাকে দলে টেনেছিল চট্টগ্রাম। তবে ড্রাফটের পরপরই গেইলের বিপিএলে আসা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা শেষে সংবাদমাধ্যমকে গেইল জানান, তিনি নিজেই জানেন না কীভাবে বিপিএলের ড্রাফটে তার নাম উঠেছে! পরবর্তীতে দুই পক্ষই ঘোষণা দেয়, বিপিএলের শেষ দিকে পাওয়া যাবে গেইলকে।

বিপিএলে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন গেইল। ৩৮ ম্যাচে গেইল করেছেন ১ হাজার ৩৩৮ রান। সেঞ্চুরি আছে টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচটি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার থেকে এমন কিছুরই প্রত্যাশায় আছে চট্টগ্রাম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa