ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৩২৩ বার পঠিত
আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। জয় ছাড়া কোনো বিকল্পও ছিল না ব্রাজিলের সামনে। এমন সমিকরণের সামনে রবিবার দিবাগত রাতে লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারায় গত রিও অলিম্পিকে মারাকানা স্টেডিয়ামে সোনাজয়ী ব্রাজিল। হারলেও অবশ্য কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনার। সবার আগেই কনমেবল অঞ্চল থেকে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে লা আলবিসেলেস্তেরা। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করে তারা।

অনূর্ধ্ব-২৩’এর এই আসরে বাঁচা-মরার ম্যাচে ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাউলিনহো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথেউস কুনহা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের তৃতীয় গোলটিও করেন তিনি।টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে অংশগ্রহণ করবে ১৬টি দল। স্বাগতিক জাপানের পাশাপাশি থাকবে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাওয়া দুই দল। আর্জেন্টিনা ও ব্রাজিল অংশগ্রহণ নিশ্চিত করলেও একইদিনে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa