
কাতার এনার্জি এলএনজি সরবরাহে ফোর্স মেজর নোটিশের মেয়াদ আরও বাড়িয়েছে। এর ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইতালির ইউটিলিটি কোম্পানি এডিসন এবং এশিয়ার কয়েকটি গ্রাহক নির্ধারিত সময়ে এলএনজি কার্গো নাও পেতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এডিসন ও বাণিজ্যিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
এডিসন জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত কাতার এনার্জির কাছ থেকে কোনো এলএনজি কার্গো পাওয়ার কথা নেই। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি গ্রাহককে নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
ইরান সংঘাতের কারণে কাতারের এলএনজি রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। রয়টার্সের হিসাবে, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে যায়।
আইসিআইএসের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৫০৯টি কার্গো।