সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. দুলাল আহমেদ (৩০)। তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার পিতা মৃত আহমদ আলী। তিনি গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের বড়নগর এলাকার বাসিন্দা।

গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।