চীনের গুয়াংঝুতে অবস্থিত আন্তর্জাতিক পর্যায়ের ফ্লেভার ও ফ্র্যাগ্র্যান্স উৎপাদনকারী প্রতিষ্ঠান গুয়াংঝু ফ্লাওয়ার ফ্লেভারস অ্যান্ড ফ্র্যাগ্রন্সেস কোম্পানি লিমিটেড -এর কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, এম. আলী গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মোঃ আলী হোসেন সরকার।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) চীন সফরের অংশ হিসেবে তিনি প্রতিষ্ঠানটির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কোম্পানির সেলস ম্যানেজার আদা ঝাং । সফরকালে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে উৎপাদন ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
উল্লেখ্য, গুয়াংঝু ফ্লাওয়ার ফ্লেভারস অ্যান্ড ফ্র্যাগ্রন্সেস কোম্পানি লিমিটেড দীর্ঘদিন ধরে এম. আলী গ্রুপ অব কোম্পানীর ফ্লেভার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে আসছে। দীর্ঘদিনের এ ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং সরবরাহকৃত পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তাঁর এ কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন।
পরিদর্শনকালে মোঃ আলী হোসেন সরকার প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ফ্লেভার উৎপাদনে কাঁচামালের মান, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও উন্নয়ন এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্যের গুণগত বৈশিষ্ট্য বজায় রাখার বিষয়েও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিচালনা পদ্ধতি, পণ্যের গুণগত মান, পেশাদার ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার প্রতি সন্তোষ প্রকাশ করেন মোঃ আলী হোসেন সরকার। একই সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার সুযোগ করে দেওয়ায় কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সফর প্রসঙ্গে মোঃ আলী হোসেন সরকার বলেন, চীন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্পোন্নত দেশ। দেশটির উন্নয়নের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কঠোর পরিশ্রম, উৎপাদনমুখী চিন্তাভাবনা, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং নিজস্ব শিল্প ও অর্থনীতিকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়। চীনের মানুষের মধ্যে দেশপ্রেম, কর্মের প্রতি নিষ্ঠা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যে মানসিকতা রয়েছে, তা অন্য দেশগুলোর জন্যও শিক্ষণীয়।
তিনি বলেন, চীনের মানুষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধ। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার পাশাপাশি তারা নিজেদের মাতৃভাষাকে যথাযথ মর্যাদায় ব্যবহার করে। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয় অক্ষুণ্ন রেখে কীভাবে একটি দেশ বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, চীন তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তিনি আরও বলেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ কিংবা বড় বড় শিল্পকারখানা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে প্রয়োজন দক্ষ মানবসম্পদ, দায়িত্বশীল প্রশাসন, আইনের শাসন, কার্যকর নীতিনির্ধারণ, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা। চীনের শিল্প ও ব্যবসায়িক পরিবেশ পর্যবেক্ষণ করলে পরিকল্পিত উৎপাদন, শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে শিল্প খাতের সমন্বয়ের বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করা যায়।
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে শিল্পায়ন, উৎপাদন, রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর হতে হবে, পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মানদণ্ড সম্পর্কে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসাবান্ধব পরিবেশ, নীতিগত স্থিতিশীলতা, সুশাসন ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
মোঃ আলী হোসেন সরকার আরও বলেন, চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্ক কেবল পণ্য আমদানি-রপ্তানির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, অভিজ্ঞতা, উৎপাদন দক্ষতা এবং পারস্পরিক বিনিয়োগের ক্ষেত্রেও সম্প্রসারণ করা প্রয়োজন। এতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গতিশীল হবে এবং বাংলাদেশের শিল্প খাতও উপকৃত হতে পারে।
এম. আলী গ্রুপ অব কোম্পানীর ব্যবসায়িক দর্শন তুলে ধরে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি হলো পণ্যের গুণগত মান, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক প্রতিশ্রুতি রক্ষা করা। শুধু ব্যবসায়িক মুনাফা নয়, পণ্যের মান বজায় রাখা এবং গ্রাহকের সন্তুষ্টি অর্জনকেও সমান গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যেই এম. আলী গ্রুপ দেশি-বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মানসম্মত ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
তিনি আশা প্রকাশ করেন, গুয়াংঝু ফ্লাওয়ার ফ্লেভারস অ্যান্ড ফ্র্যাগ্রন্সেস কোম্পানি লিমিটেড.-এর সঙ্গে এম. আলী গ্রুপের দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক আস্থা, পণ্যের মান এবং পেশাদারিত্বের ভিত্তিতে দুই প্রতিষ্ঠানের বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।

মন্তব্য করুন