ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, জানালেন অর্থমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   ৩০ বার পঠিত
জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, জানালেন অর্থমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘের বিশ্বমঞ্চে অভিষেক হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিশ্বকূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী আয়োজনে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী আয়োজন শুরু হয়। এর আগে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেওয়া প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ও সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তেল ও গ্যাসের সরবরাহ চেইনসহ জ্বালানি খাতে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের উন্নয়নধারা যাতে সরবরাহ সংকটের কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশ্বব্যাংক সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত বলে জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa