ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে আগাম পদক্ষেপে চট্টগ্রাম জেলা পুলিশ

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে আগাম পদক্ষেপে চট্টগ্রাম জেলা পুলিশ

​সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শুরুতেই তা শনাক্ত ও প্রতিরোধের কৌশল নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ লক্ষ্যে সাইবার মনিটরিং টিমকে আরও সক্রিয় করার পাশাপাশি তথ্য যাচাই ও দ্রুত সঠিক খবর প্রকাশের সমন্বিত একটি ব্যবস্থা গড়ে তোলার জোর নির্দেশ দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক এক অনলাইন পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বোতন কর্মকর্তা ও সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।

​সভায় পুলিশ সুপার জানান, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরোনো বা বিভ্রান্তিকর ছবি-ভিডিও এবং মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাতে পারে একটি স্বার্থান্বেষী মহল। এই আশঙ্কা থেকে সাইবার পরিসরে সার্বক্ষণিক কঠোর নজরদারির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

​ইন্টারনেটে ছড়িয়ে পড়া যেকোনো তথ্যের সত্যতা, উৎস ও প্রেক্ষাপট দ্রুত যাচাইয়ের তাগিদ দেন পুলিশ কর্মকর্তারা। একই সঙ্গে গুজবের বিপরীতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য গণমাধ্যম ও নিজস্ব প্ল্যাটফর্মে দ্রুত প্রচারের নির্দেশ দেওয়া হয়, যেন বিভ্রান্তি ছড়াতে না পারে।

​এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে না জেনে বা যাচাই ছাড়া কোনো তথ্য কিংবা গুজব শেয়ার না করার জন্য সচেতন সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa