ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন 

মোঃ রিমন খান, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, অপারেশন থিয়েটার, ইপিআই স্টোররুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন।

এ সময় তিনি হাসপাতালের পরিবেশ, সেবার মান এবং রোগীদের চিকিৎসাসেবা প্রদানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, তা জানতে চান।

পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সিভিল সার্জন।

এ সময় তিনি রোগীদের যথাযথ ও মানসম্মত সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এর আগে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

হাসপাতাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa