ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

টেকনাফে কোস্টগার্ডের জোড়া অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, আটক ১

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
টেকনাফে কোস্টগার্ডের জোড়া অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, আটক ১

মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে আসা মাদকের দুটি বড় চালান নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবা।

এসব ঘটনায় জড়িত এক মাদক কারবারিকে আটক করা হলেও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আইস চালানের সাথে জড়িতরা।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পার হয়ে ক্রিস্টাল মেথের চালান প্রবেশের গোপন খবরে বুধবার মধ্যরাতে (রাত ১টা থেকে ৩টা) টেকনাফ ও শাহপরীর দ্বীপ স্টেশনের কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান শুরু করেন।

টেকনাফ থানার জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় সন্দেহভাজন দুটি কাঠের বোট দেখতে পান তারা।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোট দুটি প্যারাবন ও কেওড়া বনে ফেলে পালিয়ে যায়।

​পরে পরিত্যক্ত বোট দুটি জব্দ করে তল্লাশি চালানো হয়।

সেখান থেকে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় লুকানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

​এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়।

অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

​কোস্টগার্ড জানায়, জব্দ করা মাদক, ট্রলার ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে সীমান্তে কোস্টগার্ডের নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa