ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
কুড়িগ্রামে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেগে উঠো ফাউন্ডেশনের আয়োজনে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ও খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শহীদ রাজীব স্মৃতি ফুটবল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক।

খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শহীদ রাজীবের গর্বিত পিতা মোঃ রেজাউল করিম সরকার, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম।

এ সময় অতিথিরা বলেন, শহীদ রাজীবের মতো বীর সন্তানদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং শহীদ রাজীবের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে উমর মজিদ ইউনিয়ন একাদশ।

এবং খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa