ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

২১ বছর পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব…

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ৪৫ বার পঠিত
২১ বছর পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব…

সুদীর্ঘ ২১ বছর পর আগামী ৪ সেপ্টেম্বর’২০২৬ ইং শুক্রবার ব্যবসায়ীদের বহু আকাঙ্খীত কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসন্ন এ ভোটে মোট ২০ পদের বিপরীতে সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশ গ্রহণ করছেন।

উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা লিফলেট নিয়ে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পুরো বাজার এলাকা আলোকসজ্জা সহ ব্যানার ও ফ্যাষ্টুনে ছেয়ে গেছে।

মাঠপর্যায়ের জরিপে দেখা যায়, এস আলম নিটিং এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ শাহ আলম হরিণ প্রতীক নিয়ে সাধারণ ব্যবসায়ী ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ভোটের ব্যাপক ভাবে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রার্থী মেসার্স জনতা ক্লথ ষ্টোরের মালিক রওশন আমিন আজাদ রিন্টু সাবেক মেয়াদ উত্তীর্ণ কমিটির ২১ বছর ধরে সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি এবারও মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

কিন্তু সাধারণ ব্যবসায়ী ভোটারগণ এবার নেতৃত্বে পরিবর্তন চায়।

যোগ্যপ্রার্থীকে নির্বাচিত করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে চায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০০৫ সালে কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নামক একটি সংগঠনের কার্যনির্বাহী কমিটি ব্যবসায়ীদের ঘরোয়া ভোটের মাধ্যমে ৩ বছরের জন্য গঠিত হয়।

প্রতি তিন বছর পরপর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ার নীতিমালা থাকলেও পরবর্তী সময়ে আর কোন নির্বাচন হয়নি বা হতে দেয়া হয়নি।

সেই ২১ বছর আগেরকার কমিটি দীর্ঘ প্রায় ২ যুগ ধরে জোরাতালি দিয়ে চালানো হয়েছে।

সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সহ সাংগঠনিকভাবে ব্যবসায়ীদের সুসংগঠিত করার মতো দৃশ্যমান কোন কর্মকান্ড পরিচালনা করার ক্ষেত্রে ২১ বছরের ঘুনে ধরা উক্ত সাবেক কমিটি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সংগঠনটির রেজিস্ট্রেশন, সমিতির কার্যালয়, বাজার ব্যবস্থাপনা ও পাবলিক টয়লেট স্থাপন করার মতো অতি প্রয়োজনীয় কাজগুলোও সে কমিটির মাধ্যমে এতো দীর্ঘ দিনেও সম্ভব হয়নি।

সাধারণ ভোটারদের অভিযোগ, সাংগঠনিক দক্ষতা, সঠিক নেতৃত্ব দেয়ার যোগ্যতা, ন্যায্য কথা বলা ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো সাহস ছিলো না তাদের।

বস্তুত এতদিন সংগঠনটি ছিলো নামমাত্র পদ-পদবীর মধ্যেই সীমাবদ্ধ একটি সাংগঠনিক খোলস মাত্র।

সংগঠনের সত্যিকারের সুফল ১জন সাধারণ ব্যবসায়ীও আজ অবধি পায়নি।

বিনা প্রতিদ্বন্দীতায় সহ দপ্তর সম্পাদক পদে বিজয়ী আব্দুর রহমান রিপন বলেন, ২১ বছর ধরে নাম সর্বস্ব বাজার কমিটি ছিল অকার্যকর একটি ব্যর্থ সংগঠন।

তাই তিনি দায়িত্বশীল ও সচেতন ভোট প্রয়োগের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী, কার্যকর ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তোলার সু দৃঢ় সংকল্প ব্যক্ত করেন ।

তিনি যোগ্য ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করার প্রত্যাশা নিয়ে ক্লিন ইমেজের হরিণ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদ প্রার্থী আলহাজ্ব মোঃ শাহ আলমকে সমর্থন জানান।

এ বিষয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিসমিল্লাহ ক্লথ ষ্টোরের মালিক সুমন মিয়া, অঙ্গ আবরনীর মালিক ইউছুফ তালুকদার, রাসেল গার্মেন্টসের মালিক আবুল কালাম খান, ড্রেস পয়েন্ট এর মালিক রিপন মিয়া, সানমুন টেইলার্সের মালিক আব্দুস সাত্তার, মেসার্স আদব বস্ত্রালয়ের মালিক আকবর হোসেন তালাশ, আফজাল গার্মেন্টসের মালিক আফজাল হোসেন ঢালী, নিউ শাওন ফ্যাশনের মালিক আতিকুর রহমান, ফ্যাশন হাউজের মালিক আলমগীর হোসেন, আব্দুল্লাহ পান স্টোরের মালিক টিপু ইসলাম, ইয়োলো ব্র্যান্ডের মালিক শেখ আলী আজম, মেসার্স শাওন গার্মেন্টসের মালিক মোঃ আব্দুল করিম, এ প্রতিবেদককে জানান,, দীর্ঘদিন পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারে অনুষ্টিতব্য নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিশাল এক সময় ধরে নানা সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা।

২১ বছরেও কোন উন্নয়নের ছোয়া লাগেনি তাদের গায়ে।

এমনকি আজ অবধি বাজারে একটি মহিলা টয়লেট নেই, সংগঠনের ঘড় নেই, দুস্থ ব্যবসায়ীদের চিকিৎসা সহায়তা নেই, দুর্যোগকালীন কল্যান ফান্ড নেই, কন্যা দায় গ্রস্থ পিতাদের দূর্দশার অন্ত নেই।

মামলায় আইনী কোন সহায়তা নেই।

তারা নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আলহাজ্ব মোঃ শাহ আলম একজন গুণিজন, দয়ালু ও উদার মনের মানুষ।

তিনি আমাদের দেয়া ভোটে মোমবাতি প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ।

তার মতো ব্যক্তি সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলে আমারা সাধারণ ব্যবসায়ীরা বিশেষ ভাবে উপকৃত হবো।

আমাদের সংগঠনটি দীর্ঘ যুগ পরে হলেও আলোর মুখ দেখবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa