ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণাকারী গ্রেফতার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৫৫ বার পঠিত
পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণাকারী গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর পানির ট্যাংকির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুওে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড অপস) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে ’Additional DIG Humayun’  নামের একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, এই আইডি ব্যবহার করে সে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করত।

শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অনলাইন প্রতারণা চালিয়ে আসছে।

ইতিপূর্বে পুলিশ অফিসারের পরিচয়ে অনুরূপ প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সে এসব মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

র‌্যাবের অভিযানে তার ভাড়া বাসা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে।

এই ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa