ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ২৪৩ বার পঠিত
শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা ও সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশে কীভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো? যেখানে আমার শিশু নিরাপদ না, আমি নিরাপদ না; সেখানে কীভাবে দেশের কল্যাণে কাজ করবো?’

মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, ‘সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনা শুধু আজকের নয়, এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি। এগুলো দ্রুত বন্ধ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এসময় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, ‘বিচারহীনতা মূলত ধর্ষণের পেছনে মূল কারণ। নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা, দেশে আইনের শাসন না থাকাও অন্যতম কারণ। সরকারের দাবি, দোষীদের চিহ্নিত করে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa