ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ১০১ বার পঠিত
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। তাদের মধ্যে ৬৪৫ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ২১১, সিলেটে ৭৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৩৩, খুলনায় ১৮, রাজশাহীতে ১৬ এবং রংপুরে ১০ জন রয়েছেন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন হাসপাতালে গেছেন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন। একই সময়ে ১৬ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

এদিকে চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া বা মারা যাওয়া সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। ফলে পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যাই সংক্রমণের প্রকৃত চিত্র তুলে ধরে না।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa