ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হাটহাজারীতে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   ১৫৮ বার পঠিত
হাটহাজারীতে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে রাতের আঁধারে মিছিল করার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), এবং নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।

​জানা গেছে, গত রবিবার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে প্রায় ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী নিয়ে একটি সংক্ষিপ্ত (তিন মিনিটের) মিছিল বের করা হয়। এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

​মিছিলটি শেষ করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নেতা-কর্মীরা। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলেটির ভিডিওতে ‘উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা যায়। এই মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট ছিল এবং অনেকে কাপড় দিয়ে মুখ ঢেকে অংশ নেয়।
​ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং দ্রুত অভিযান শুরু হয়।

​এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বিশেষ অভিযানের মাধ্যমে চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, “গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।”

​পুলিশ কী কারণে এত সংক্ষিপ্ত ও রাতের আঁধারের মিছিলটিকে আমলে নিল, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa