ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ বিভিন্ন মামলার আসামি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ৩০১ বার পঠিত
সিলেটে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ বিভিন্ন মামলার আসামি আটক

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই প্রলয় রায় এর নেতৃত্বে ডিবি টিম গত মঙ্গলবার রাত সাড়ে এগার ঘটিকার সময় জৈন্তাপুর থানাধীন হেমু মাঝপাড়া এলাকা হতে স্থানীয় জনগনের সহায়তায় গাজা সহ সুজন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তার নিকট থেকে পুলিশ আধা কেজি গাজা উদ্ধার করেছে।

 

উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১১ ঘটিকার সময় গ্রেফতারকৃত সুজন মিয়া সন্দেহজনকভাবে জৈন্তাপুর থানাধীন হেমু মাঝপাড়া এলাকায় রইছ উদ্দিনের বাড়ির পাশে ঘুরাঘুরি করলে স্থানীয় জনগন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলে এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগে গাঁজার অস্থিত্ব পাওয়া গেলে উৎসুক জনতা তাকে এলোপাতারি মারধর করে। সংবাদ পেয়ে আশপাশ এলাকায় বিশেষ অভিযানে থাকা ডিবি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাজা সহ সুজন মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। গ্রেফতারকৃত সুজন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।এ ঘটনায় এসাই প্রলয় রায় বাদী হয়ে জৈন্তাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান থানার রেকর্ড পত্র পর্যালোচনায় সুজন মিয়ার পূর্ব ইতিহাস ভাল নয়। তার বিরুদ্ধে অস্ত্র,অপহরন, চাঁদাবাজি, প্রতারনা, পুলিশ আক্রান্ত সহ বিভিন্ন অভিযোগের ১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে। তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa