ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার

​বিশ্বমঞ্চে আরও একবার নিজেদের মেধার স্বাক্ষর রাখল বাংলাদেশের খুদে গণিতবিদরা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড চ্যালেঞ্জ (SIMOC) ২০২৬’-এ অংশ নিয়ে বাজিমাত করেছে দেশের শিক্ষার্থীরা। বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলের ১ হাজার ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ২৮৫ জন প্রতিভাবান শিক্ষার্থীর সঙ্গে টেক্কা দিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল ৭টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৯টি আন্তর্জাতিক পদক ছিনিয়ে এনেছে।

​প্রতিযোগীরা মূল তিনটি ক্যাটাগরি—‘Math Olympiad’, ‘Math Warriors’ এবং ‘Math Master Mind’-এ বিশ্বসেরাদের সাথে লড়াই করে এই গৌরব অর্জন করে।

​চট্টগ্রামের দুই খুদের বাজিমাত
​আন্তর্জাতিক এই মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি বিশেষ নজর কেড়েছে চট্টগ্রামের দুই শিক্ষার্থী। স্বর্ণপদক বিজয়ী দলটির ছয় জনের মধ্যে দুইজনই চট্টগ্রাম ‘আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল’-এর শিক্ষার্থী।

এরা হলো:
​ড্যানিয়েল হোসাইন ইবনে মাহমুদ (প্রথম শ্রেণি)
​মেহেজাবিন ইসলাম মানহা (অষ্টম শ্রেণি)
​আন্তর্জাতিক এই আয়োজনের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ২৫টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শিক্ষাবিদ ও আয়োজক সংস্থার প্রতিনিধিরা। বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ও বাণিজ্য কাউন্সিলর লুৎফুন নাহার এবং দ্বিতীয় সচিব শেখ মো. ফয়সাল।

​অভিভাবকের প্রতিক্রিয়া:
মেয়ব মেহেজাবিনের এই ঐতিহাসিক অর্জনে দারুণ উচ্ছ্বসিত তার বাবা, ব্যবসায়ী মো. মোরশেদুল ইসলাম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “মেয়ের এই অর্জন আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত আনন্দের। বিশ্ব আজ শিক্ষাগত কৌশল ও জ্ঞানে অনেক এগিয়ে গেছে। সারা বিশ্বের সেরা মেধাবীদের সাথে এই লড়াই আমার সন্তানের ক্যারিয়ারে একটি বড় মাইলফলক হয়ে থাকবে। চট্টগ্রাম থেকে এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ায় আমি ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ’-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa