ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মেধায় নয়, দূরত্বেও নয়—তবে আলীনূরের সিটের ভিত্তি কী: ইবি শিবির সভাপতি

সাব্বির আহমেদ, ইবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
মেধায় নয়, দূরত্বেও নয়—তবে আলীনূরের সিটের ভিত্তি কী: ইবি শিবির সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে সিট বরাদ্দের ক্ষেত্রে মেধা, জ্যেষ্ঠতা ও দূরত্বের নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। তিনি বিশেষভাবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আলীনূর রহমানকে সিট বরাদ্দের বিষয়টি প্রশাসনের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আবাসিক হলগুলোতে দলীয় সুপারিশে সিট বরাদ্দ বন্ধসহ আট দফা দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউসুফ আলী বলেন, আলীনূর রহমানকে যদি হল প্রশাসন বৈধ শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে থাকে, তাহলে তাকে কিসের ভিত্তিতে হলে সিট দেওয়া হয়েছে, তা প্রশাসনকে স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলীনূর রহমানের রোল নম্বর ৮২ এবং সিজিপিএ ৩.০৪২। একই শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থীর ফলাফল তার চেয়ে ভালো এবং তারা হলের সিটের জন্য আবেদনও করেছেন। দূরত্ব বিবেচনায় সিট দেওয়া হয়ে থাকলেও আলীনূরের বাড়ি একই বিভাগের অনেক শিক্ষার্থীর তুলনায় কাছাকাছি। ফলে কোন বিবেচনায় তাকে সিট দেওয়া হয়েছে, তা প্রশাসনের কাছে জানতে চান তিনি।

এ সময় ছাত্রশিবিরের পক্ষ থেকে আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত অপসারণ, দলীয় সুপারিশে সিট বরাদ্দ বন্ধ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে সিট বণ্টন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সিট বাণিজ্য বন্ধে প্রতিটি হলের সিট বণ্টনের তালিকা প্রকাশ, রাজনৈতিক অপচর্চামুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং হলের ডাইনিংয়ে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, স্কুল ও কলেজ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক এমাদুর রহমানসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন হলে শিক্ষার্থীরা যে কক্ষগুলোতে উঠেছিলেন, পরবর্তীতে তাদের রুম নম্বরসহ অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। তবে শহীদ জিয়াউর রহমান হলে আলীনূর রহমানসহ প্রায় ৩৪ জন শিক্ষার্থী আবেদন করে প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখন পর্যন্ত তাদের নামে রুম নম্বরসহ চূড়ান্ত অ্যালটমেন্ট দেওয়া হয়নি। বিষয়টি আগের প্রভোস্টের সময় থেকেই প্রক্রিয়াধীন ছিল।

এদিকে, আলীনূর রহমানকে ঘিরে এর আগে হলে অবস্থান এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে। এর আগে শনিবার শহীদ জিয়াউর রহমান হলের প্রবেশমুখে শাখা ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়ারকে থাপ্পড় দেওয়ার অভিযোগ ওঠে আলীনূরের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে ক্যাম্পাসে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া এবং বহিরাগতদের উপস্থিতির অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa