ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিনগণনা শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   ২৫২ বার পঠিত
মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিনগণনা শুরু

মধ্যপ্রাচ্যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রজবের চাঁদ সফলভাবে দেখা যাওয়ায় রবিবার থেকে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজানের দিনগণনাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

”খবর গালফ নিউজের”

রজব ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি। এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের আগে আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত। রজবের পর শাবান মাস এবং তার পরেই আসে রমজান।

ধর্মীয় হিসাব অনুযায়ী, যদি রজব ও শাবান—উভয় মাসই ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই রমজানের সঠিক শুরু চূড়ান্তভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে।

যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, রজবের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে এখন রমজানের প্রস্তুতির সময় শুরু হলো।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa