ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

এতে ট্রাকটির চালক ও সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান।

সেখানে বালুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে থাকতে দেখা যায়।

পরে আহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা।

দুর্ঘটনায় ট্রাকটি আইল্যান্ড ওপর উঠে যাওয়ায় সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়

এ সময় বিদ্যুতের কয়েকটি খুঁটিও ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাক থেকে বালু সরানোর ব্যবস্থা করে।

পরে পুলিশের উদ্ধারকারী যান দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

য়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানার কাছেই বায়া মোড় মহাসড়কে চলার সময় ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি আইল্যান্ডে উঠে উল্টে যায়।

দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa