ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নানা আয়োজনে বোতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১১ মে ২০২৬   ১৭৫ বার পঠিত
নানা আয়োজনে বোতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বোতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব সুরুজ্জামান এবং আদিতমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল-ইকবাল।

বক্তারা তাদের বক্তব্যে প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষা ক্ষেত্রে তার অবদান, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন। বিদায়ী বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত অনেক শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের চোখেও পানি দেখা যায়। তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসার কথা শুনে পুরো অনুষ্ঠানস্থল আবেগঘন হয়ে ওঠে।

বিদায়ী বক্তব্যে মো. হেলাল উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনকে একটি সুসজ্জিত মিনি প্রাইভেট কারে করে সম্মানের সঙ্গে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa