ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯   ৩৪২ বার পঠিত
দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা জানান।
মন্ত্রী বলেন, “দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার মাধ্যমে ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর কসাই কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে প্রথম পাতায় সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় প্রথমে পত্রিকা অফিস ঘেরাও করে প্রতিবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। পরে অফিসের ভেতরে ভাঙচুর করে গেটে তালা লাগিয়ে দেন তারা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa