ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা ইস্যুর আশ্বাস ইতালির

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   ২১৪ বার পঠিত
ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা ইস্যুর আশ্বাস ইতালির

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা ইস্যুর আশ্বাস দিয়েছে ইতালি।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তথ্য জানান। এর আগে ইতালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভিসা দেওয়া বা না দেওয়া একটি দেশের সার্বভৌম অধিকার। কিন্তু অনেকদিন ধরে আটকে আছে তার মধ্যে ২০ হাজার কেইস ক্লিয়ার হয়েছে রোম থেকে। যে কেইসগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো ডিসেম্বরের মধ্যেই সবগুলো ভিসা দিয়ে দেবে। বাকিগুলোর জন্যও চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতটুকু করা যায়।

উপদেষ্টা বলেন, ভিসা প্রার্থীরা যদি মিছিল-মিটিং বা ঘেরাও করেন তাতে কোনো লাভ হবে না। তারাও একমত হয়েছেন যে এমনটা করে ভালো কিছু হবে না বলেও জানান তৌহিদ হোসেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa