ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত

ছারছীনার পীর ছাহেব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   ২০৯ বার পঠিত
চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত

আল্লাহর খাঁটি বান্দা হতে হলে দুনিয়ার মোহ মায়া থেকে নিজেকে পরহেজ করতে হবে। একজন ঈমানদার ব্যক্তি কখনো দুনিয়ার পিছনে ছুটে না বরং দুনিয়াকে আখিরাতে কল্যাণ অর্জনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করতঃ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যায়। ক্ষণস্থায়ী এই ইহজগত মুমিন বান্দার জন্য মুসাফিরখানার মত, যেখানে অবস্থানের জন্য স্থায়ী চিন্তার সুযোগ নেই। বরঞ্চ আখিরাতের জিন্দেগীই হল আসল জিন্দেগী, যে জিন্দেগীর সফলতাই প্রকৃত সফলতা।

সম্পদশালী হওয়া মানেই দুনিয়াদারী নয়, বরং সম্পদের মায়ায় নিজেকে জড়িয়ে রাখাটা হচ্ছে দুনিয়াদারী। কাজেই আল্লাহ যদি কাউকে রিজিক প্রদান করে সম্পদশালী করেন তার সম্পর্কে বিনা যাচাইয়ে দুনিয়াদারীর অভিযোগ আনয়ন করাও সমচীন নয়।

রাসূলে পাক (সাঃ) চলাফেরায় মধ্যমপন্থা অবলম্বনের তাকীদ দিয়েছেন। এজন্য আমাদের মধ্যমপন্থা অবলম্বন করতে অভ্যস্ত হতে হবে। আমাদের দুনিয়ার পথচলা হতে হবে সাদামাটা। চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত। সুতরাং দুনিয়ার চাকচিক্যময় জীবনকে বর্জন করতে হবে।

২ জানুয়ারি শুক্রবার পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুযত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa