ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কোরআনে বর্ণিত একজন আদর্শ পিতার ৫ বৈশিষ্ট্য

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ১৩৮ বার পঠিত
কোরআনে বর্ণিত একজন আদর্শ পিতার ৫ বৈশিষ্ট্য

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-কে একজন আদর্শ পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাঁর জীবন থেকে দায়িত্বশীলতা, ধৈর্য, প্রজ্ঞা ও ক্ষমাশীলতার গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়, যা আজকের অভিভাবকদের জন্যও সমান প্রাসঙ্গিক।

হালাল উপার্জন ও দায়িত্ববোধ
নবী ইয়াকুব (আ.) পরিশ্রমী ও দায়িত্বশীল ছিলেন। পরিবার পরিচালনা এবং সন্তানদের কল্যাণে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। কঠিন পরিস্থিতিতেও পরিবারের প্রয়োজন মেটাতে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন।

সন্তানদের কল্যাণে নিরন্তর সচেতনতা
সন্তানদের ভুল-ত্রুটি সত্ত্বেও তিনি কখনো তাদের মঙ্গলকামনা ও সঠিক পথের দিকনির্দেশনা দেওয়া থেকে বিরত হননি। একজন পিতার দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত এটি।

প্রজ্ঞা ও দূরদর্শিতা
হজরত ইউসুফ (আ.)-কে ঘিরে ছেলেদের কৌশল তিনি সহজেই বুঝতে পেরেছিলেন। আবেগে নয়, প্রজ্ঞা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন।

সন্তানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
নবী ইয়াকুব (আ.) সন্তানদের সঙ্গে স্নেহ ও আন্তরিকতার ভাষায় কথা বলতেন। তাদের মতামত শুনতেন এবং গুরুত্ব দিতেন, যা সুস্থ পারিবারিক সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্ষমাশীলতার অনন্য দৃষ্টান্ত
সন্তানরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তিনি তাদের প্রত্যাখ্যান করেননি। বরং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনার আশ্বাস দিয়েছেন। কোরআনের ভাষায়, ‘আমি শিগগিরই আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব।’ (সুরা ইউসুফ: ৯৭-৯৮) নবী ইয়াকুব (আ.)-এর জীবন আমাদের শেখায়, একজন আদর্শ পিতা শুধু পরিবারের অভিভাবক নন; তিনি সন্তানদের পথপ্রদর্শক, পরামর্শদাতা ও সবচেয়ে বড় আশ্রয়স্থল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa