ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

কাজিপুর চালিতাডাঙ্গা বিবিএন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   ৪৯৯ বার পঠিত
কাজিপুর চালিতাডাঙ্গা বিবিএন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল দশটায় বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে প্রতিযোগিতার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।

দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, পাতিল ভাঙা, ঝুলন্ত আপেল খাওয়া, ব্যাগ দৌঁড় সহ মোট ২৬টি ইভেন্টের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম একে এম শামসুল আলামীনের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান শান্ত, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আব্দুল কাদের লিটন। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও শরীর চর্চা শিক্ষক টি এম মাহবুবুর রহমানের সার্বিক সহযোগিতায় সহকারি শিক্ষকরা ক্রীড়া পরিচালনা করেন।

এর আগে সকাল দশটায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। দশম শ্রেণীর শিক্ষার্থীদের মোশাল দৌঁড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।পরে বিকেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa