ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   ২২০ বার পঠিত
কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৫ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি কাজিপুর পৌরসভার অন্তর্ভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক দিকনির্দেশনায় পৌরসভার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা।তিনি বলেন ” পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়াদির গুরুত্ব অপরিসীম। তাই অভিভাবক এবং শিক্ষকদের খেয়াল রাখতে হবে, যেন প্রতিটি শিশু তার শারীরিক ও মানুষিক বিকাশের জন্য অনুকূল পরিবেশ এবং সহযোগিতা পায়।” আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জাকির হোসেন,সহকারী শিক্ষক শাহীন আলম, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,আব্দুস সালাম, শামীম রেজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa