ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

একসঙ্গে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হুল্লোড় ছবি

বিনোদন ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩৩৮ বার পঠিত
একসঙ্গে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হুল্লোড় ছবি

কলকাতার ছবিগুলো এত দিন সেখানে মুক্তি পাওয়ার দুই থেকে তিন মাস পর ঢাকায় মুক্তি পেত। আমদানির মাধ্যমে বাংলাদেশে আসত ছবিগুলো। এবার ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি হুল্লোড়। আমদানির মাধ্যমে আসা ছবিগুলো কলকাতায় আগে মুক্তি পাওয়ায় বাংলাদেশে দর্শকের আগ্রহ কম থাকত—এমন অভিযোগ ছিল বেশ কিছু দিন ধরে। এবার একই দিনে মুক্তি পাওয়ায় দর্শক আগ্রহী হয়ে উঠতে পারেন বলেই চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

২৪ জানুয়ারি একসঙ্গে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হুল্লোড় ছবিটি। প্রতিষ্ঠান মিডিয়া থেকে জানানো হয়েছে, হুল্লোড় ছবিটি বাংলাদেশ ও ভারতে একই দিনে মুক্তির প্রক্রিয়া এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘অনুমোদন নিয়ে বাংলাদেশে হুল্লোড় ছবির সেন্সর ছাড়পত্রও নেওয়া হয়েছে। ২৪ জানুয়ারি কলকাতার সঙ্গে বাংলাদেশে মুক্তি দিতে চাই ছবিটি। এতে একই দিনে কলকাতার নতুন ছবি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa