ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হাজিরা খাতায় স্বাক্ষর করা হলো না সমাজ কর্মীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   ১৮৩ বার পঠিত
হাজিরা খাতায় স্বাক্ষর করা হলো না সমাজ কর্মীর

প্রতিদিনের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মাহাবুব আলম দুলাল (৩৭) ও খায়রুল ইসলাম নামে ২সহকর্মি (৩০ নভেম্বর) রবিবার মোটরসাইকেল যোগে অফিসে আসছিল। পথিমধ্যে খুটিয়াটুলি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব ঘটনাস্থলেই নিহত হয়। অপরসহকর্মী খায়রুল ইসলাম গুরুত্ব আহত হয়।

নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেল যোগে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান (পিকআপ) মাহাবুবের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম কে মৃত ঘোষণা করে এবং খায়রুল ইসলাম নামে সুপার ভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও অন্যান্য সহকর্মিরা একনজর দেখার জন্য হাসপাতালে ছুটে আসে এবং অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেস বলেন,ঘাতক পিকাআপটি আমরা আটক করেছি, তবে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa