ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ৩০০ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা

পথ দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি৷ মুম্বই-পুণে এক্সপ্রেস ওয়েতে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তার গাড়িতে৷ দুপুর ৩.৩০ শে ঘটে এই দুর্ঘটনা৷ শাবানাক হাসপাতালেও ভর্তি করে দেওয়া হয়৷ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় শাবানার গাড়ি৷ সেটা দেখেই ঘটনার বীভৎসতা বোঝা গিয়েছে৷ তারপর ভাইরাল হয়ে পড়ে জখম শাবানার ছবি৷ তার মুখ ফুলে গিয়েছে৷ মুখের চারদিকে চাপা রক্ত৷ সেই ছবিই একের পর এক ব্যবহার করতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যম৷ এতেই আপত্তি জানিয়েছেন বলিউডের বেশ কিছু তারকা৷

 

 

 

 

শাবানার এমন ভয়ঙ্কর ছবি ছড়িয়ে পড়ে, সকলে ট্যুইট করতে থাকেন৷ এভাবে ছবি ছড়িয়ে পড়া ঠিক নয়, মনে করছে বলিউডের অনেকে৷

তারা প্রশ্ন তুলছেন যে এমন বীভৎস ছবি সামনে আনার কি কিছু প্রয়োজন রয়েছে? যিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে৷ তবে এভাবে আহত শাবানার ছবি দেখানো বন্ধ করুক সংবাদমাধ্যম, এই আর্জি জানিয়েছেন তারকারা৷ অভিনেত্রীর এমন দুর্ঘটনার খবর খুবই স্পর্ষকাতর৷ তাই এই খবর পরিবেশনে সংবেদনশীল হওয়া উচিত বলেই মনে করছেন তাঁরা৷ সে কারণে এমন আবেদন৷ আহত শাবানা আজমির ছবি এখনই সরিয়ে ফেলার জন্য আবেদন রেখেছেন তারা৷ দেখুন সেই পোস্ট৷

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa