ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সুখস্মৃতি নিয়েই বড়দিন পালন করলেন মেসি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৪৮৮ বার পঠিত
সুখস্মৃতি নিয়েই বড়দিন পালন করলেন মেসি

মৌসুমের প্রথম পর্ব শেষ করেছেন তিনি আলাভেসকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে। সেই জয়ের সুখস্মৃতি নিয়েই বড়দিন পালন করতে যান বার্সেলোনার অধিনায়ক, আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে সাধারণত তিনি বড় দিন পালন করেন নিজের বাড়ি আর্জেন্টিনার রোজারিওতে। এবারও তার ব্যতিক্রম হলো না। বড় দিন পালন করতে সতীর্থ লুইস সুয়ারেজকে নিয়ে এক সঙ্গেই বার্সেলোনা ছাড়েন মেসি। ব্যক্তিগত বিমানেই স্পেন থেকে আর্জেন্টিনায় গিয়ে পৌঁছান তিনি।

প্রথমে উরুগুয়ে গিয়ে সুয়ারেজকে নামিয়ে দিয়ে আসেন তিনি। এরপর মেসি পৌঁছান নিজের দেশে। সার এয়ার রোজ নামে একটি সংস্থা তাদের টুইটার পেজে এই আপডেট জানিয়ে তিনদিন আগে লিখেছে, ‘এইমাত্র লুইস সুয়ারেজ এবং এরপর লিওনেল মেসিকে পৌঁছে দিলাম। আমরা আরও ছবি, ভিডিও আপরোড করবো আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে।’

২ জানুয়ারি পর্যন্ত নিজের দেশে ছুটি কাটাবেন মেসি। এরপর বার্সেলোনায় ফিরে এসে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার। বার্সার অন্য খেলোয়াড়দের চেয়ে তিনদিন বেশি ছুটি নিয়েছেন মেসি। বার্সা ফুটবলাররা মাঠে ফিরবে আরও ৩দিন আগে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa