ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণের ভাস্কর্যটি পড়ে আছে অযত্ন-অবহেলায়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৩৪০ বার পঠিত
সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণের ভাস্কর্যটি পড়ে আছে অযত্ন-অবহেলায়

একেতো ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহন করে এই স্মারকটি, তার উপর যে ভবনের সামনে সেটি স্থাপিত সেখানে থাকতে আসেন রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ এবং বিদেশি পর্যটকরা। এতো কিছুর পরও ‘উদ্দীপণ’ নামক মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহনকারী এই ভাস্কর্যটি পড়ে আছে চরম অযত্ন-অবহেলা। যেন এটি দেখার কেউ নেই। যে স্মারকটির স্মৃতি স্মারকটির কথা বলা হচ্ছে- সেটি সিলেট সার্কিট হাউসের সামনে অবস্থিত।


সরেজমিনে স্থানটিতে গিয়ে দেখা যায়, ২০১৭ সালের ১০ জানুয়ারি তৎক্ষালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অতিথি হয়ে সিলেট সার্কিট হাউসের সামনে একটি ভাস্কর্য উদ্বোধন করেন। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সেটির নাম দেয়া হয় ‘মহান মুক্তিমুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক উদ্দীপণ’। ভাস্কর্যটি স্থাপনের পর সার্কিট হউস সহ এই এলাকার সুন্দর্য্য অনেক বেশি বৃদ্ধি পায়। সার্কিট হাইসে থাককে আসা ব্যক্তিদেরও আকর্ষণ করে সেই ভাস্কর্যটি। কিন্তু সময়ের ব্যবধানে এটি আজ পড়ে আছে চরম অযত্ন আর অবহেলায়। এই ভাস্কর্যটির গায়ে লেগে রয়েছে প্রায় এক ইঞ্চি ময়লা আর শ্যাওলা। রঙ করা হয়নি দীর্ঘদিন। রঙ উঠে গিয়ে দেখাচ্ছে বিবর্ণ। নান্দনিক এই ভাস্কর্যটি যেন চিৎকার করে বলছে- আমাকে পরিস্কার করার কি কেউ নেই?

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa