ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে ২৪২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

প্রেসবিজ্ঞপ্তি
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   ৩২৫ বার পঠিত
সিলেটে ২৪২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৩:৪০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা কালে সিলেট এর শাহপরান (রঃ) থানাধীন সুরমা গেইটে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পায় যে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা জাফলং হতে কতিপয় ব্যক্তি একটি পিকআপ গাড়ীতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ পেয়ে আভিযানিক দলটি ঘটনাস্থল সিলেট এর শাহপরান (রঃ) থানাধীন ৯নং ওয়ার্ডস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছে চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করে আনুমানিক রাত ০৪.০৫ ঘটিকার সময় সিলেটগামী একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি । পরবর্তীতে পিকআপটিকে তল্লাশি করে পিকাআপের ডান পাশের দরজার ভিতরে গোপনভাবে রক্ষিত অবস্থায় ১২১ বোতল এবং বাম পাশের দরজার ভিতরে গোপনভাবে রক্ষিত অবস্থায় ১২১ বোতলসহ মোট ২৪২ বোতল ভারতীয় নেশা জাতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে পিকাআপে বহন করে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে উল্লেখিত মাদক ও পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- কাওসার উদ্দিন (২৮), পিতা- তাজমুল আলী হেলাল, সাং- হাজরাই, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর শাহপরান (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa