ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   ৪০২ বার পঠিত
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে টার্মিনাল ঘুরে দেখেন তাঁরা। টার্মিনালের ভেতরে ও বাইরে যাত্রীসেবার মান, পরিচ্ছন্নতা, যানবাহন শৃঙ্খলা ও পরিবহন শ্রমিকদের কার্যক্রম নিয়ে খোঁজখবর নেন ডিসি সারওয়ার আলম।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “কদমতলী বাস টার্মিনাল সিলেট নগরের প্রধান প্রবেশপথ। যাত্রীদের ভোগান্তি দূর করতে টার্মিনালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। সিটি করপোরেশন, প্রশাসন ও পরিবহন মালিক–শ্রমিকদের সমন্বয়ে একটি টেকসই পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।”

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, যাত্রী সুবিধা বাড়াতে টার্মিনালের অভ্যন্তরে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন তদারকি করা হবে।

স্থানীয় যাত্রীরা জানান, টার্মিনালে দীর্ঘদিন ধরে শৌচাগার ও পানির ব্যবস্থা নেই, অনিয়মিতভাবে চলাচল করে বাস। তাঁরা আশা করেন, প্রশাসনের উদ্যোগে সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa