ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে ধুলা দূষণ বন্ধে জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ২২২ বার পঠিত
সরাইলে ধুলা দূষণ বন্ধে জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন

‘ধুলা দূষণে নাকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড কুট্টাপাড়া খেলার মাঠ এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী—কর্তৃপক্ষ উদাসীন। ধুলা দূষণ বন্ধে জরুরি পদক্ষেপ চাই’—এই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দা মেহেদী খান। এতে বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন,“ধুলাবালি ও নোংরা পরিবেশের কারণে এলাকার মানুষের মাঝে নানান রোগ-বালাই বাড়ছে। সুস্থ পরিবেশে বাঁচা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি এশিয়ান হাইওয়ের অংশ। তাই পরিবেশ অধিদপ্তরের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।”

তারা আরও বলেন, “এই সড়কে নিয়মিত অন্তত তিনবার পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম। আরও বক্তব্য দেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, বিএনপি নেতা মাইনুল ইসলাম ও মনজুর মোরশেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মিজান মিয়া, আনিস মিয়া, হুমায়ুন মিয়া, শ্যামল মিয়া, আতিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa