ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেখ হাসিনার বিকল্প নাই: কাদের

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৫৫১ বার পঠিত
শেখ হাসিনার বিকল্প নাই: কাদের

মিডিয়া ডেস্ক

সম্পাদক পদসহ কোনো পরিবর্তন আসছে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী আসলে কি চান? কাকে চান? নতুন কাউন্সিল থেকে যে নেতৃত্ব আসবে এই নেতৃত্ব তিনি কোন মডেলে রিকাস্ট করবেন এবং কিভাবে সাজাবেন তিনি নিজেই সেটি ঠিক করবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম সম্মেলনের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

দ্বিতীয় মেয়াদে আবারও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে আপনার নাম শোনা যাচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের কাদের বলেন, এটা আল্লাহপাক জানেন, নেত্রী জানেন।

দল আর সরকারকে আলাদা করার কোনো ছাপ এই সম্মেলনে থাকবে কিনা। এমন প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, দল আর সরকার গুলিয়ে ফেলার কোন বিষয় থাকবে না। আলাদা করা তো কোনো বিষয়ই না। আমাদের সভাপতি তো দলের সভাপতি আবার তিনি প্রধানমন্ত্রী। সেখানে তিনিই অপরিহার্য ব্যক্তি। আমরা অনেকেই অপরিহার্য না, আমাদের বিকল্প আছে কিন্তু শেখ হাসিনার কোনো বিকল্প এই পার্টিতে এখনো নাই।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa