ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীতে যুবক গ্রেফতার অস্ত্রসহ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৩১৪ বার পঠিত
রাজধানীতে যুবক গ্রেফতার অস্ত্রসহ

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তারিফ হোসেন (৩৩)।মঙ্গলবার রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুবজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাশেদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দক্ষিণ গোড়ানের একটি বাসায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তারিফ হোসেনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়।তিনি বলেন, গ্রেফতার তারিফ খিলগাঁও থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa